ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নতুন সিনেমায় অভিনয় করবেন নায়ক ইমনের বিপরীতে চিত্রনায়িকা তানহা

ads

মডেল ও চিত্রনায়ক ইমন। ‘বিয়ে আমি করবো না’ নামে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। রকিবুল আলম রকিব পরিচালতি এই সিনেমায় ইমনের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। এই প্রথম জুটি বাঁধছেন তারা।


কমেডি ঘরানার এই সিনেমার শুটিং আজ থেকে সাভারে শুরু হয়েছে বলে জানান এর নির্মাতা। সিনেমাটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু।



সিনেমা প্রসঙ্গে ইমন বলেন, ‘‘বিয়ে আমি করবো না’ পুরোপরি কমেডি। এই সিনেমায় আমার চরিত্র ফানি। দর্শক দেখে আনন্দ পাবেন। এই সিনেমার মাধ্যমে রাকিব ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করছি। এছাড়া তানহার সঙ্গেও এটি আমার প্রথম কাজ। সবকিছু মিলিয়ে আশা করছি, ভালো একটি কাজ হবে।’


তানহা তাসনিয়া অভিনীত ‘ভালো থেকো’ সিনেমাটি সর্বশেষ মুক্তি পেয়েছে ২০১৮ সালে। সিনেমার পাশাপাশি নাটকেও অভিনয় করছেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page